Sunday, October 18

রাজবাড়ী জেলা শহরের পৌর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে এক ‘শীর্ষ সন্ত্রাসী’ নি’হত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নি’হত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার হারান শেখের ছেলে। তিনি শহরের কাজিকান্দা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকার একটি মসজিদে এশার নামাজ আদায় করে বের হন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

পুলিশের একটি সূত্র জানায়, পিয়ারুল পুলিশের তালিকাভুক্ত অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়ারুলকে হত্যার পেছনে পূর্বশত্রুতা নাকি অপরাধজগতের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ শুরু করেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply


Math Captcha
78 − = 71