নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধার না হওয়ায় ঢাকায় ফিরেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
চুরি যাওয়া মালামাল উদ্ধারে দিনভর রাজশাহীতে অভিযান চালিয়েও শেষ পর্যন্ত সেগুলোর সন্ধান পায়নি পুলিশ।
পুলিশ জানায়, ল্যাপটপটির অবস্থান কয়েক দফা শনাক্ত করা গেলেও সেটি বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালালেও চুরি যাওয়া মালামালের সন্ধান মেলেনি।
মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে। তার ছবিও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীতে অবস্থানকালে ক্রিল ল্যান্ডার সাংবাদিকদের বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’
এর আগে তিনি বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।’
পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে ক্রিল ল্যান্ডার বলেন, তার জিনিসপত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর বলেও জানান তিনি।
যেভাবে চুরি হয় মালামাল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ১৮ বছর বয়সী ক্রিল ল্যান্ডার। ভুল করে নাটোর রেলস্টেশনে নেমে পড়েন তিনি। সেখান থেকে অন্য ট্রেনে দর্শনা হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার।
নাটোর রেলস্টেশনে নামার পর এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তাকে বিশ্বাস করে নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ওই ব্যক্তির কাছে রেখে টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার।
টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তার ব্যাগ—দুটিই নেই। ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।
ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পর্যটক। এরপর ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে সেটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন তিনি। এ সময় ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপ

