Thursday, November 5

যুদ্ধবিধ্বস্ত গাজায় শরণার্থীশিবিরে বেড়ে ওঠা ১৩ বছরের এক কিশোরীর জীবনকে কেন্দ্র করে নির্মিত ‘থার্টিন ইন গাজা’ জিতেছে ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) নেটপ্যাক পুরস্কার। ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের প্রথম কাহিনিচিত্র এটি।

রোববার (২১ সেপ্টেম্বর) ১১ দিনের উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা পরিচালকদের কাজের মধ্য থেকে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান প্যাসিফিক সিনেমা (নেটপ্যাক) এই পুরস্কার দিয়ে থাকে।

‘থার্টিন ইন গাজা’র গল্প ১৩ বছর বয়সী রাঘাদকে ঘিরে। গাজার একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে বাবার সঙ্গে বসবাস করা এই কিশোরী কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও ব্যক্তিগত পরিসরের সংকটের মুখোমুখি হয়।

৭৭ মিনিটের সিনেমাটি পুরোপুরি গাজায় স্থানীয় ফিলিস্তিনি কলাকুশলীদের নিয়ে নির্মাণ করা হয়েছে। টিআইএফএফের সেন্টারপিস বিভাগে ছবিটির বিশ্ব উদ্বোধনী প্রদর্শনী হয়।

ছবিটিকে নেটপ্যাক পুরস্কার দেওয়ার ব্যাখ্যায় জুরি বলেছে, গাজার চলমান পরিস্থিতির মধ্যে ‘থার্টিন ইন গাজা’ মানুষের দুর্ভোগকে শুধু প্রদর্শন করেনি; বরং জীবনের নানা জটিলতাকে শক্তিশালী দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে। জুরি ছবিটিকে সাহসী ও জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র হিসেবে উল্লেখ করে বলেছে, এর মাধ্যমে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ নতুন এক কণ্ঠ

Leave A Reply


Math Captcha
15 − = 11