Friday, November 6

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছড়ানো একটি গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, কর্মসূচির জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। ফলে এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কাউকে যোগাযোগ করতে হবে না।

তবে ঘোষিত লংমার্চের নির্দিষ্ট তারিখ, সময় ও কর্মসূচির বিস্তারিত স্থান সম্পর্কে তাঁর ওই পোস্টে বিস্তারিত জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
86 + = 93