Friday, November 6

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, সাইলেন্সার ও ককটেলসহ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের খাজুরা জোয়ার্দার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাজুরা জোয়ার্দার পাড়া নদীর পাড়ে মাদক কেনাবেচার সময় স্থানীয়রা কয়েকজনকে ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওমর ফারুক স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে মারধর করে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওমর ফারুককে আটক করে। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Leave A Reply


Math Captcha
+ 51 = 53