Saturday, November 7

নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)।

তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। রবিউল পেশায় একজন রাজমিস্ত্রি।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা অভিযুক্ত রবিউলের বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকেল ৫টার দিকে নিখোঁজ হয়।

রিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের পার্শ্ববর্তী রবিউল ইসলামের বাড়ির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা শিশুকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 নড়াইল জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করি। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে।

মৃত শিশুর চাচা মুজিবর রহমান বলেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই। রবিউল মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বলেন, জান্নাতুল নামক পাঁচ বছর বয়সী এক মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে।এটি খুবই নৃশংস একটি ঘটনা। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের সব টিম মাঠে নামিয়েছি। অতিদ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 2