Saturday, April 18

সিলেট:
সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনইউনিক পরিবহন এবং গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply


Math Captcha
− 3 = 7