Friday, November 20

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সকালে মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হা’মলা চালিয়ে ভাঙচুর করেন।

পরে পেট্রল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হা’মলার আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদে বের হয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
34 − = 24