Friday, November 20

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় আগুন দেন।

ঘটনার পর থানার পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
72 − = 70