Monday, October 19

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হামে মৃত্যুর সংখ্যা ১,১৯৬

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন। সব মিলিয়ে উপসর্গসহ ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬।

সন্দেহজনক রোগী ২ লাখ ছাড়িয়েছে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ১২২ জনের হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরছে।

Leave A Reply


Math Captcha
37 + = 45