Friday, September 18

রাজশাহীর বাঘায় স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে গলায় কোপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জহুরুলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছেন।

জহুরুল ওই এলাকার মো. ইনছারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর জহুরুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান। সেখানে তিনি লোকজনকে বলতে থাকেন, ‘আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও।’ তার কথাবার্তায় সন্দেহ হলে কয়েকজন দ্রুত তার বাড়িতে যান।

পরে তারা ঘরে ঢুকে চৌকির ওপর জহুরুলের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে তাদের এক বছরের শিশু জায়ান কান্না করছিল। মায়ের রক্তে শিশুটির শরীরও রক্তাক্ত হয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত জহুরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের প্রকৃত কারণ জানা যায়নি। পলাতক ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave A Reply


Math Captcha
3 + 1 =