ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাট ও খামারগুলোতে বাহারি নামের গরু-মহিষ নিয়ে যখন চলছে আলোচনা, তখন নারায়ণগঞ্জ-এ একটি ব্যতিক্রমধর্মী মহিষ নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। চেহারা ও স্টাইলের মিলের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পাওয়া মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, “Bangladesh to sacrifice ‘Donald Trump’ the albino bull।”

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজির বেশি। বিরল অ্যালবিনো জাতের হওয়ায় এর গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা।

তবে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে মাথার সামনের দিকের পশম, যা অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিচিত হেয়ারস্টাইলের মতো মনে হয়েছে।

সেই মিল থেকেই মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনায় আসে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, শুরুতে পরিবারের সদস্য ও পরিচিতজনদের মধ্যে নামটি নিয়ে হাস্যরস চলছিল। কিন্তু পরে মহিষটির জনপ্রিয়তা এত বেড়ে যায় যে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসছেন।

Leave A Reply


Math Captcha
79 + = 82