ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা Suvendu Adhikari–এর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চন্দ্রনাথ রাথ একজন সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় আততায়ীরা তাদের গাড়ির পিছু নেয়।
একপর্যায়ে চন্দ্রনাথের গাড়ির গতি কমে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
এ সময় তার সঙ্গে থাকা আরেকজনও গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

