Friday, November 6

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়–এর রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এই ফলাফলে অভিনয়জগত থেকে রাজনীতিতে তার উত্থান নতুন মাত্রা পেয়েছে।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ২৩৪টি আসনের মধ্যে টিভিকে জয় পেয়েছে ১০৭টিতে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে দলটি, তবুও প্রথম নির্বাচনে এমন ফল তামিল রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

থালাপতি বিজয় নিজেও পেরাম্বুর আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। ফলে তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই উন্মুক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তিনি অভিনন্দন জানিয়ে বলেন, “তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের জন্য থালাপতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।”

বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু রাজনীতিতেই নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও নতুন এক যুগের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে।

Leave A Reply


Math Captcha
+ 12 = 17