Friday, November 6

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছেন, ফলাফল নিয়ে প্রশ্ন থাকায় তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না।

মঙ্গলবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?”

সোমবার অনুষ্ঠিত ভোট গণনার ফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

তবে এই ফলাফল প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “১০০-র বেশি আসন লুট করা হয়েছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি—আমরা হারিনি, ভোট লুট হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন এ নির্বাচনে “কালো ইতিহাস” তৈরি করেছে এবং মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।

মমতার এই বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
67 + = 71