কুয়েত, ১ মে — কুয়েতের আকাশপথ পুনরায় চালু হওয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি আরব হয়ে ভ্রমণের বিশেষ এন্ট্রি পারমিট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১ মে) থেকে এই সুবিধা আর চালু থাকবে না।

দূতাবাস সূত্রে জানা গেছে, আগে সরাসরি ফ্লাইট সীমিত থাকায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন দেশে যাতায়াতের জন্য বিশেষ এন্ট্রি পারমিট দেওয়া হতো। তবে বর্তমানে কুয়েত সরকার দেশটির আকাশপথ উন্মুক্ত করায় বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এ অবস্থায় বিকল্প এ ব্যবস্থার প্রয়োজনীয়তা না থাকায় সৌদি এন্ট্রি পারমিট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।

দূতাবাস কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সরাসরি ফ্লাইট ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে।

Leave A Reply


Math Captcha
3 + 1 =