যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে বাদ জোহর বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় নিখোঁজ হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পরে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
21 − = 13