Saturday, April 18

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে প্রথম দফার আলোচনা হয়।

ইরানের একটি সূত্র শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে সংশ্লিষ্ট প্রতিনিধিদলের পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

গত শনিবারের আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে দুই দেশ সম্মত হয়েছে। তবে বৈঠকের সময় চূড়ান্ত করা হয়নি।

টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন চাপের মুখে ইসরায়েলও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালি খুলে দেয়।

Leave A Reply


Math Captcha
30 + = 32