Saturday, April 18

Donald Trump দাবি করেছেন, Iran তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশের মধ্যে শান্তি চুক্তি খুবই কাছাকাছি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) White House-এর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্পের দাবি, ইরান ইতোমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতি দিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, Strait of Hormuz-এ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণেই ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। তাঁর ভাষায়, “ইরান চুক্তি করতে চায়। আর আমরা তাদের সঙ্গে খুবই ভালোভাবে ডিল করছি।”

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই। কারণ, এই সময়ের মধ্যেই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আশা করছেন তিনি। গত ৮ এপ্রিল শুরু হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার কথা।

এ সপ্তাহের শেষে আবারও আলোচনা হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, চুক্তি হলে তিনি তা স্বাক্ষরের জন্য পাকিস্তান সফরে যেতে পারেন।

ট্রাম্প দাবি করেন, “ইরানের সঙ্গে এ মুহূর্তে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের কারণেই এটি সম্ভব হয়েছে।”

Leave A Reply


Math Captcha
88 − = 87