Saturday, April 18

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, তিনি Strait of Hormuz ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করায় China খুবই খুশি। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনো অবরুদ্ধ হবে না। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প লিখেছেন, “আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি বলে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং বিশ্বের জন্যও করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনোই হবে না।”

তিনি আরও দাবি করেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন রাজি হয়েছে। কয়েক সপ্তাহ পর তিনি চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, “আমরা বুদ্ধিমত্তার সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি—লড়াই করার চেয়ে এটা কি ভালো নয়?”

তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে কিছু প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে। মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে Financial Times-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটি শনাক্তে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইরান।

যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না তারা।

Leave A Reply


Math Captcha
+ 15 = 16