ইরান–এর সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগর–এর বন্দরগুলো “সবার জন্য, নইলে কারো জন্য নয়।” রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব এবং নিজেদের জলসীমায় ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা হবে। শত্রুপক্ষের সঙ্গে জড়িত কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে চলাচল করতে পারবে না। তবে অন্যান্য জাহাজ ইরানের নিয়ম মেনে চলাচল করতে পারবে। ⚓
আইআরআইবি জানায়, যুদ্ধ শেষ হলেও ইরানের বিরুদ্ধে হুমকি এখনও বিদ্যমান। এ কারণে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে কঠোর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইরান যুক্তরাষ্ট্র–এর আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ও জলদস্যুতার শামিল বলে উল্লেখ করেছে। এমন তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

