সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে ইউসুফ সৌদি আরবে পাড়ি জমান। শুক্রবার বিকেলে দাম্মামের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবার আকস্মিক মৃত্যুতে শিশুটি এখন পিতৃহারা হওয়ায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিহতের ভাতিজা আরমান হোসেন জুহিন বলেন, “চাচা আমাদের পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিলেন। বিদেশে গিয়ে পরিবারটাকে গুছিয়ে তোলার স্বপ্ন ছিল তার। কিন্তু এমন নির্মম মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, মোহাম্মদ ইউসুফের মৃ

Leave A Reply


Math Captcha
69 − = 67