গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে টোল ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন।

সংস্থাটি জানিয়েছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল আদায়ের ক্ষেত্রে ইরানি রিয়াল ব্যবহারের কথা বলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ইউয়ানে টোল নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এই সিদ্ধান্তের বিষয়টি ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে।

সূত্র: আলজাজিরা

Leave A Reply


Math Captcha
14 + = 15