রাজনীতি বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি বলেছেন, ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যার পর শত্রুরা আবারও হামলা চালানোর সুযোগ পাবে। তিনি স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তেহরানে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে তিনি জানান, পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে আলোচনার বিষয়ে সব পক্ষ সম্মত হয়েছে।

রাভেনচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়। তবে এমন সংলাপ গ্রহণযোগ্য নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে হয় এবং শত্রুদের পরবর্তী হামলার ক্ষেত্র তৈরি করে।

তিনি আরও বলেন, “আমরা এমন যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসনকারীদের আবার হামলার সুযোগ দেবে। আমাদের বন্ধুদের স্পষ্টভাবে জানানো হয়েছে—যথাযথ গ্যারান্টি ছাড়া এই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।”

Leave A Reply


Math Captcha
49 − = 40