লেবাননের রাজধানী বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

যেসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো—সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ার কাছে)।

দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া এসব এলাকায় না যাওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

Leave A Reply


Math Captcha
23 − 18 =