যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের’ এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান খাদেমি নিহত হন। আইআরজিসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে।
তবে হামলাটি কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন। ২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর চার দিন পর তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। এবার তাকেও হামলায় নিহত হওয়ার খবর জানানো হলো।

