Saturday, November 7

ইরানে ভূপাতিত হওয়া নিজেদের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত ও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তবে তুমুল সংঘর্ষের কারণে তাকে এখনো ইরান থেকে বের করে আনতে পারেনি মার্কিন বাহিনী।

রোববার (৫ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। দেশটির সরকারি সূত্রের বরাতে বলা হয়, নিখোঁজ ক্রুকে শনাক্ত করার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অভিযান চলাকালে মার্কিন বাহিনী ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে।

সূত্রটি জানায়, উদ্ধার করা হলেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি ওই ক্রুকে। এলাকায় এখনো ইরানি বাহিনীর সঙ্গে মার্কিন সেনাদের তুমুল লড়াই চলছে। ফলে উদ্ধারকারী দল ও উদ্ধার হওয়া ক্রু দুজনই ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সূত্রের দাবি, ক্রুকে নিরাপদে সরিয়ে নিতে এখনো অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় সক্রিয় অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিমানটি ইরানের দেহদাস্তে এলাকায় ভূপাতিত হয় বলে জানা গেছে। ওই এলাকায় রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পরপরই নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানও তাকে খোঁজার চেষ্টা চালায় এবং সাধারণ মানুষকেও অনুসন্ধানে যোগ দিতে আহ্বান জানায়।

Leave A Reply


Math Captcha
28 − = 21