Sunday, November 8

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটিই প্রথম মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। বিমানটির দুই ক্রু সদস্য ইজেক্ট করে বের হয়ে আসেন এবং তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয়।

মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে চলা একটি জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় একজন ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও সেটি নিরাপদে ইরাকের ভূখণ্ডে অবতরণ করে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অন্য ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়েছে। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে শুক্রবার রাতেই হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
75 − = 68