Saturday, November 7

ইরান-এর বৃহত্তম দু’টি ইস্পাত কারখানায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক বাহিনী। বৃহস্পতিবারের এই হামলায় কারখানা দুটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, আহভাজ শহরের খুজেস্তান ইস্পাত কোম্পানি এবং ইসফাহান প্রদেশের মোবারকেহ ইস্পাত কোম্পানি-তে এই হামলা চালানো হয়। এতে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এছাড়া রাজধানী তেহরান-এর সঙ্গে সংযোগকারী একটি সেতুতেও হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এক বিবৃতিতে মোবারকেহ ইস্পাত কোম্পানি জানায়, ব্যাপক হামলার কারণে তাদের উৎপাদন লাইন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়েছে।

Leave A Reply


Math Captcha
78 + = 79