Saturday, November 7

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরান-এর সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তবে তার বক্তব্য শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। আলজাজিরা জানায়, ট্রাম্পের বক্তব্যের পরপরই ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করার কথা ঘোষণা করে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর ফলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

এর আগে একই ভাষণে ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি দিয়ে বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে কঠোর হামলা চালাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না এলে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে পারে।

Leave A Reply


Math Captcha
3 + 4 =