Saturday, November 7

ইরান-এর রাজধানী তেহরান-এ নতুন করে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরান ছাড়াও আহভাজ, শিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহ-তে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-কে দায়ী করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ভোরবেলার হামলা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলার খবর পাওয়া গেছে। তেহরানে ক্যানসার রোগীদের জন্য ওষুধ উৎপাদনকারী একটি কোম্পানির কারখানা, ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাস-এর সমুদ্রবন্দর, পূর্ব ইরানের বোরোজেনের একটি স্টিল কারখানা, বুশেহের-এর একটি আবহাওয়া স্থাপনা এবং পশ্চিমাঞ্চলের একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

এসব বেসামরিক স্থাপনাকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে কঠোর পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল ওষুধ কোম্পানিতে হামলা চালিয়ে গুরুতর অপরাধ করেছে এবং এর জবাব দেওয়া হবে।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, “ইসরায়েলের যুদ্ধাপরাধীরা প্রকাশ্যে ওষুধ কোম্পানিতে বোমা হামলা চালাচ্ছে। তবে তারা ভুল করছে—ইরানিরা নিরস্ত্র নয়, আমাদের সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”

Leave A Reply


Math Captcha
− 4 = 1