Saturday, November 7

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসএর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণটি প্রচারিত হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্স–এ দেওয়া এক পোস্টে লেভেট জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ইস্টার্ন টাইম রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শেষ হতে পারে এবং ইরানিদের সঙ্গে সম্ভাব্য চুক্তির কথাও উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। প্রথমদিকে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথা বলা হলেও এক মাস পেরিয়েও সংঘাত অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা এখনো বন্ধ রয়েছে। দেশটি শুধু মিত্র রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। বর্তমানে ওই প্রণালী পুনরায় চালু করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

Leave A Reply


Math Captcha
− 2 = 1