Saturday, November 7

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যু সংবাদ পেয়েই শাশুড়ির পাশে দাঁড়াতে ছুটে গেছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দিঘায় শুটিং চলাকালীন রোববার সন্ধ্যায় রাহুলের মৃত্যুর খবর কলকাতায় পৌঁছালে দিশেহারা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। শোকের এই সময়ে ১৩ বছর বয়সী ছেলে সহজকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে অভিনেত্রীর।

জানা গেছে, স্বামীর মৃত্যুর খবর যখন আসে তখন প্রিয়াঙ্কা তার নতুন সিনেমা তারকাটার পোস্টার শুটের জন্য লুকসেটে ব্যস্ত ছিলেন। সেখান থেকেই তড়িঘড়ি করে বেরিয়ে আসেন তিনি। আকস্মিক এই খবরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া প্রিয়াঙ্কা প্রথমে দিঘার হাসপাতালে না গিয়ে সরাসরি শাশুড়ির কাছে ছুটে যান।

এরপর সেখান থেকে নিজের বাড়িতে ফেরেন, যেখানে তাদের একমাত্র সন্তান সহজ ছিল। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাবাকে হারানোর দুঃসংবাদ সন্তানকে কীভাবে জানাবেন এবং তাকে কীভাবে সামলাবেন—এই দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা।

Leave A Reply


Math Captcha
26 + = 27