Friday, November 6

সরকার পরিবর্তনের পর ভারতের পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিলেবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা বাদ দিয়ে তাঁরই ‘শিবাজী উৎসব’ কবিতা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।

এক সাক্ষাৎকারে দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা ও এর বিভিন্ন নিদর্শন নিয়ে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সেগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সনাতনী পরম্পরার বিষয় বিবেচনায় রেখে রবীন্দ্রনাথের ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শুধু বাংলা সাহিত্য নয়, ইতিহাসের পাঠ্যক্রমেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিলেবাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক যুক্ত করা হয়েছে। অন্যদিকে এতদিনের পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজউদ্দৌলা’ নাটক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আগের সরকারের আমলে পাঠ্যক্রমে যুক্ত হওয়া ‘সিঙ্গুর আন্দোলন’ও বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন পাঠ্যপুস্তকে ওই অধ্যায় রাখা হবে না বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান।

পাশাপাশি ‘কন্যাশ্রী’ প্রকল্প নিয়েও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হচ্ছে। আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের ইতিহাস রাখা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন সিলেবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতিহাসের

Leave A Reply


Math Captcha
+ 76 = 85