Friday, November 6

বসনিয়ায় সাভা নদী পাড়ি দেওয়ার প্রস্তুতি, দুই নৌকাসহ আটক অভিবাসনপ্রত্যাশী

বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, আটক অভিবাসনপ্রত্যাশীরা সীমান্তবর্তী সাভা নদী পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তারা দুটি নৌকা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। পরে পুলিশ নৌকা দুটি জব্দ করে।

এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীরা নিয়মিত বলকান রুট ব্যবহার করেন। বসনিয়া ও হার্জেগোভিনা এই রুটের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দেশটি ইউরোপে প্রবেশের পথে অনেকের কাছে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়। সাভা নদীও এ পথে সীমান্ত পারাপারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

Leave A Reply


Math Captcha
+ 52 = 58