Friday, November 6

ইরানের শত্রুদের জন্য অনেক ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা। শুক্রবার (২৮ আগস্ট) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

মাজিদ এবন আল-রেজা বলেন, এসব ‘চমক’ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম ও প্রতিরক্ষা শিল্পে চলমান কার্যক্রম থেকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিছু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। শত্রুদের সময়মতো এসব চমক সম্পর্কে জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। এসব ইন্টারসেপ্টর তৈরি করতে বিপুল অর্থ ও সময় প্রয়োজন। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অস্ত্রের ঘাটতির বিষয়টি অস্বীকার করেছে।

Leave A Reply


Math Captcha
15 − 14 =