Friday, November 6

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে কাতারের সঙ্গে আবারও দ্বিপক্ষীয় সহযোগিতা স্বাভাবিকভাবে শুরু করা সম্ভব। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণের সব আইনগত অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার আইনগত অধিকারের বাইরে কিছু চায় না এবং কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।

তিনি বলেন, ইরান ও কাতার এর আগে বেশ কয়েকটি যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু যুদ্ধের কারণে এসব চুক্তির বাস্তবায়ন পিছিয়ে যায় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।

ইরানি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক—ইসরাইল তা চায় না। তবে সাম্প্রতিক উত্তেজনা ও কঠিন পরিস্থিতি কাটিয়ে ইরান ও কাতার আবারও পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের পথে এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave A Reply


Math Captcha
− 1 = 2