Friday, November 6

ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ অভিযোগ করেন নেতানিয়াহু।

আসন্ন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় বিষয়টি সামনে আসে। আইজেনকটকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার পক্ষে মত দিয়ে নেতানিয়াহু বলেন, তা না হলে ইরানিরা তাদের পরিকল্পনায় সফল হতে পারে।

নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কোন ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তা তিনি জানাননি। তার বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়াইর ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন এবং শিন বেটের নিরাপত্তায় রয়েছেন বলে জানা গেছে।

নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সাংবাদিক অমিত সেগাল দাবি করেন, হামলার চেষ্টার বিষয়টি কয়েক মাস আগেই জানা গিয়েছিল। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

Leave A Reply


Math Captcha
+ 89 = 91