Thursday, August 20

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর ৩৭২ মহাসড়কে ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই বাসের যাত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইম্বিতুভা কর্তৃপক্ষ।

ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

Leave A Reply


Math Captcha
62 − = 60