সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হন। এ শাখায় টানা ১৫ পারা কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
নুরুদ্দিন রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিযোগিতায় সৌদি আরবসহ আন্তর্জাতিক বিচারকদের মাধ্যমে হিফজ, তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করা হয়।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় পাঁচটি শাখায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

