Friday, November 6

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে আমির হাতামি বলেন, এ বিষয়ে এমন বক্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সেনাপ্রধান বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কোনোভাবেই তা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই ইরানের সেনাপ্রধান এমন কড়া হুঁশিয়ারি দিলেন।

Leave A Reply


Math Captcha
4 + = 11