Friday, November 6

পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে রামপুরহাটে নিজের বাড়ির পাশের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলীয় কার্যালয়ের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভা আসন থেকে ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি ২৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচনের পর থেকে তাকে রাজনীতিতে তুলনামূলক কম সক্রিয় দেখা গেছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রামপুরহাটে দলীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Leave A Reply


Math Captcha
37 + = 45