Friday, August 14

মালয়েশিয়ায় দুই দিনের বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

আটক বাংলাদেশিদের মধ্যে ৩৬৯ জন পুরুষ ও ৯১ জন নারী রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন এবং নেপালের ২২ জন নাগরিক আটক হয়েছেন। বাকি ১৪৩ জন বিভিন্ন দেশের নাগরিক।

মঙ্গলবার রাতে সুংগাই চুয়া এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাকারিয়া শাবান।

তিনি বলেন, জনসাধারণের অভিযোগ, অভিবাসন বিভাগের কাছে থাকা তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ১০ আগস্ট দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হয়। দুই দিনে মোট ৩ হাজার ৩০৭ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়েছে। অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব বিদেশিকে আটক করা হয়।

Leave A Reply


Math Captcha
17 − 8 =