Saturday, August 8

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় পরিবারের অমতে বিয়ে করায় ২৪ বছর বয়সী এক তরুণীকে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিমল শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত তরুণী অঙ্কিতা প্রায় চার মাস আগে পরিবারের আপত্তি উপেক্ষা করে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সদস্য অমিত পাচৌরির সঙ্গে আদালতের মাধ্যমে বিয়ে করেন। পরে স্বামী কর্মস্থলে ফিরে গেলেও অঙ্কিতা বাবা-মায়ের বাড়িতেই অবস্থান করছিলেন।

তদন্তে জানা যায়, বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতে অভিযুক্ত বাবা মেয়েকে মারধর করার পর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

প্রতিবেশীরা চিৎকারের শব্দ শুনে দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে অঙ্কিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে

Leave A Reply


Math Captcha
6 + 4 =