আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে এসেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট (প্রায় ০.৭%) বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৬১ সেন্ট (প্রায় ০.৭%) বেড়ে ৮০.৯৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বাজারে এই মূল্যবৃদ্ধি হয়েছে। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের পরবর্তী কূটনৈতিক অগ্রগতির দিকে।

