Saturday, August 8

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তাঁর স্বামী এবং তাঁদের অনাগত সন্তান নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ওই নারীর গর্ভ থেকে ভ্রূণ বাইরে ছিটকে পড়ে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি আবাসিক ভবনে চালানো বিমান হামলায় একই পরিবারের এই তিন সদস্য নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনার পর সাধারণ মানুষের মধ্যে হামলা বন্ধ, চিকিৎসাসেবা ও ত্রাণ সরবরাহ স্বাভাবিক হওয়া এবং নিরাপদে চলাচলের আশা তৈরি হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গৃহহীন ও বাস্তুচ্যুত পরিবারগুলো অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়ার পরও সেসব এলাকাও হামলার বাইরে থাকছে না। অনেক পরিবার ফিরে এসে নিজেদের ঘরবাড়ি ও সহায়-সম্বল সম্পূর্ণ ধ্বংস অবস্থায় দেখতে পাচ্ছে এবং নতুন করে জীবন শুরু করতে বাধ্য হচ্ছে।

গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল—বিশেষ করে গাজা শহর, খান ইউনিস ও দেইর আল-বালাহ—অব্যাহত হামলার মুখে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নিরাপদ আশ্রয়ের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে এবং অনেকেই কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

Leave A Reply


Math Captcha
+ 16 = 17