Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর মাশহাদ শহরের ইমাম রেজা (আ.)–এর মাজারের একটি লাল পতাকা রাখা হয়েছে। শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, লাল পতাকাটি শিয়া ইসলামে ইমাম হুসাইন ইবনে আলী (আ.)–এর আত্মত্যাগের প্রতীক। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র এবং সপ্তম শতকে কারবালার যুদ্ধে শহীদ হন।

নাদের হাশেমির ভাষ্য, শিয়া মুসলমানদের কাছে এই প্রতীক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের ইসলামিক প্রজাতন্ত্র খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করতেই কফিনে এই লাল পতাকা ব্যবহার করেছে।

Leave A Reply


Math Captcha
+ 21 = 29