Thursday, July 16

মহানগর ডেস্ক

রাজধানীর রায়েরবাজার এলাকায় পরিচালিত বিশেষ সেনা অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত রায়েরবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন গ্যাং সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়, তবে ঘটনাস্থল থেকেই ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো— স্বপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে গ্যাং সদস্যদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1