নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, কয়েক বছর ধরে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তার বিরোধ ও ঝগড়া হতো।

পরিবারের দাবি, রোববার রাতে সুমনের ঘুম না আসায় বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে মারধর করেন এবং একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
88 + = 89