Friday, November 6

ঢাকা:
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

ইলিয়াস জাভেদ বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে একজন জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন। নায়ক ও চরিত্রাভিনেতা—উভয় ভূমিকাতেই তিনি দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তাঁর অভিনীত বহু চলচ্চিত্র আজও দর্শকমহলে স্মরণীয় হয়ে আছে।

প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

বিস্তারিত আসছে…

Leave A Reply


Math Captcha
+ 6 = 13